,

চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে মা-ছেলে খুন

news-image

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের কর্ণফুলীতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে মা-ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের আরও দুই সদস্য সিফাত ও আরজু গুরুত্বর আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ইসমত হাজীর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– মো. তৈয়বের স্ত্রী হোসনে আরা বেগম (৫৫) ও তার ছেলে পারভেজ (২৩)। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. দুলাল মাহমুদ বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে মো. তৈয়ব ও মো. আলীর পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যা এ নিয়ে দুপক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলীর পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তৈয়বের পরিবারের লোকজনের ওপর হামলা চালান। এতে তৈয়বের স্ত্রী হোসনে আরা বেগম ও তার ছেলে মো. পারভেজ গুরুতর আহত হন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতের পুত্রবধূ কামরুন নাহার বলেন, ‘ইমরান, মোহাম্মদ আলীর ৫ ছেলে-মেয়ে ও তাদের আত্মীয়-স্বজনরা আমার শাশুড়ি ও দেবরকে হত্যা করেছে।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ বলেন, রাস্তার উপর পিলার বসানো নিয়ে দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও মামলা হয়নি। তবে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর