,

অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, এক পরিবারের ৫ জন দগ্ধ

news-image

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের বাকলিয়ায় সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে পাঁচজন দগ্ধ হয়েছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বাকলিয়া থানার নতুন ব্রিজ গোলচত্বরে দক্ষিণ পাশে সিটি করপোরেশন পাবলিক টয়লেটের কাছে এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন, বিলকিস বেগম (২৮), জোসনা বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত (৮) ও কাইনাত (৩)। তারা কর্ণফুলী থানার উত্তর শিকলবাহার গোদার পাড়ের বাসিন্দা।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, কর্ণফুলী থেকে অটোরিকশাটি বহদ্দারহাটের দিকে যাচ্ছিল। পথে নতুন ব্রিজ গোলচত্বরে দক্ষিণ পাশে সিটি করপোরেশন পাবলিক টয়লেটের কাছে পৌঁছালে অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারে পাঁচজন দগ্ধ হন। আহতদের স্থানীয় লোকজনের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, উপস্থিত জনগণের চেষ্টায় অটোরিকশার আগুন নিয়ন্ত্রণ আসে। সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে আগুনের সূত্রপাত হয়। অটোরিকশাটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর