,

ফিফার রায় ‘ত্রুটিপূর্ণ’, আপিল করবেন সোহাগ

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে সব ধরনের ফুটবল থেকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এছাড়া বাংলাদেশি মুদ্রায় তাকে প্রায় ১২ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ফিফা। তবে ফিফার রায়কে ত্রুটিপূর্ণ দাবি করে এর বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানায় আবু নাইম সোহাগের আইনী সহায়তাদানকারী প্রতিষ্ঠান এ হোসাইন অ্যান্ড অ্যাসোসিয়েটস।

বিবৃতিতে দাবি করা হয়, ফিফার নিষেধাজ্ঞা ত্রুটিপূর্ণ, উদ্দেশ্যপ্রণোদিত এবং পক্ষপাতমূলক। এছাড়াও এই নিষেধাজ্ঞা ফুটবল ফেডারেশনের সম্মানহানির চেষ্টা বলেও দাবি করা হয়। এর বিরুদ্ধে সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত কোর্ট অব অরবিট্রেশন ফর স্পোর্টসে আপিল করা হবে।

শুক্রবার দেয়া নিষেধাজ্ঞার আগে আবু নাঈম সোহাগকে আর্থিক অনিয়মের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল ফিফা। সেই জবাব দিতে সশরীরে ফিফার সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে যান তিনি। তবে তার ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি ফিফা। সংস্থাটির স্বাধীন নৈতিক কমিটির মাধ্যমে দুই বছরের নিষেধাজ্ঞা দেয়া হয় তাকে।

আবু নাঈম সোহাগের বিরুদ্ধ অভিযোগ, বাফুফেকে দেওয়া ফিফার অর্থের খরচ দেখাতে তিনি ভুল ডকুমেন্ট দেখিয়েছেন। ফিফা শুনানি ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেই এই শাস্তি দিয়েছে বলে তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে। তার বিরুদ্ধে ফিফার সাধারণ আর্টিকেল ১৫ (দায়িত্বে অবহেলা), ১৫ (সততা) ও ২৪ (মিথ্যা তথ্য দেওয়া) ভঙ্গের অভিযোগ তোলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির