,

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে আরসা কমান্ডার নিহত

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া ১৯ নম্বর ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে গোলাগুলিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার আব্দুল মজিদ ওরফে লালাইয়া (৩২) নিহত হয়েছেন। এ সময় তিন আরসা সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনায় দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আটক আরসা সদস্যরা হলেন মোহাম্মদ তাহের (৪৫), জামাল হোসেন (২০) ও লিয়াকত আলী (২৫)।

আজ মঙ্গলবার সকালে উখিয়া ক্যাম্প ১৯ -এর ৮ নম্বর ব্লক আমিন মাঝির বাড়ির পাশে এই ঘটনা ঘটে। নিহত লালাইয়া আরসার কমান্ডার এবং ক্যাম্পের সন্ত্রাসী তালিকায় শীর্ষস্থানে ছিল বলে জানিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. ফারুক আহমেদ।

তিনি বলেন, মঙ্গলবার ভোরে একদল আরসা অস্ত্রধারী উখিয়ার ১৯ নম্বর ক্যাম্পে অবস্থান করছিল। খবর পেয়ে ঘোনারপাড়া পুলিশের ২০ থেকে ২৫ জনের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরসা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

ফারুক আহমেদ বলেন বলেন, এ ঘটনায় ১৩ নম্বর তানজিমারখোলা ক্যাম্পের নুরুল আমিনের ছেলে আব্দুল মজিদ নিহত হন। পরে ঘরে তল্লাশি চালিয়ে আরসার তিন সদস্যকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি পাওয়া গেছে। এ সময় দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহত রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে এবং হামলাকারীদের গ্রেপ্তার করতে অভিযান চলমান আছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না