,

বিজিবি-চোরাকারবারির গোলাগুলি, দোকানি নিহত

news-image

রামু (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের রামুতে বিজিবির সঙ্গে গরু চোরাকারবারিদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আবদুল জব্বার (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টায় রামু উপজেলার কাউয়ারখোপ নামক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই গুলিবিদ্ধ জব্বারকে বিজিবি সদস্যরা নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জব্বারের মরদেহ আজ রোববার দুপুরে ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত আব্দুর জব্বার রামুর কাউয়ারখোপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব কাউয়ারখোপ এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি নির্মাণ সামগ্রীর দোকান কর্মচারি হিসেবে কাজ করতেন। স্থানীয়দের দাবি, ঘটনার সময় সংঘর্ষের মাঝে পড়ে তিনি ঘটনাস্থলে মারা যান।

আজ রোববার বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলামের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মিয়ানমার থেকে অবৈধভাবে গরু চোরাচালানের বিরুদ্ধে কয়েক মাস ধরে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে সীমান্তের চোরাই গরু জব্দ করে বিজিবি সদস্যরা ক্যাম্পে ফিরে যাওয়ার পথে ওত পেতে থাকা সংঘবদ্ধ ২০০-৩০০ চোরাকারবারি দল দেশি অস্ত্র, লাঠিসোঁটা, ইটপাটকেলসহ বিজিবি টহলদলের ওপর হামলা করে। টহলদলের সবাই কমবেশি আহত এবং তিনজন সদস্য গুরুতর আহত হন। এ সময় টহলদল সরকারি জানমাল রক্ষার্থে এবং আত্মরক্ষার্থে গুলি করতে বাধ্য হলে একজন চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে পরে মারা যান।

আহতরা হলেন বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের সদস্য হাবিলদার মো. মোহাইমিনুল ইসলাম, নায়েক মো. লুৎফর রহমান ও নায়েক মো. আবুল কালাম। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া আহত অপর বিজিবির সদস্য নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

তিনি আরো জানান, এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশি একনলা বন্দুক, একটি কিরিচ ও একটি দা উদ্ধার করা হয়। এ বিষয়ে মামলা দায়েরসহ আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা জানান, রামুতে বিজিবির সঙ্গে গরু চোরাকারবারিদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হওয়ার খবর তিনি শুনেছেন। মরদেহটি নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিল। পরে আজ রোববার সকালে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বিজিবির সদস্যরা কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।

কাউয়ারখোপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ আলী বলেন, ‘আজ নিহত আবদুল জব্বারের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর বিজিবির সদস্যরা স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে আমার কাছে হস্তান্তর করেছেন। এরপর মরদেহ এলাকায় নিয়ে গিয়ে স্বজনদের হাতে তুলে দিয়েছি।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না