,

চাঁদপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

news-image

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। আজ শুক্রবার আনুমানিক দুপুর সোয়া ২টার দিকে সদর উপজেলার নিজ গাছতলা কাদির গাজীর মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহতরা সিএনজিচালিত অটোরিকশার চালক ও যাত্রী। নিহত যুবক অটোরিকশার যাত্রী ছিলেন। তার তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আহতরা হলেন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরকাজিয়া গ্রামের মীর মাঝির ছেলে আবদুল মাজেদ মাঝি (৬০), তার স্ত্রী পেয়ারা বেগম (৫০), মাজেদ ও পেয়ারা বেগমের সঙ্গে থাকা ৪ বছর বয়সী শিশু, রায়পুরের অটোরিকশা চালক মো. আলাউদ্দিন (৩৫) ও অজ্ঞাত পরিচয়ের আরও দুজন যাত্রী।

প্রত্যক্ষদর্শী আক্তার হোসেন নামে এক ব্যবসায়ী জানান, জুমার নামাজের পর দুর্ঘটনাটি ঘটে। আনন্দ পরিবহনের একটি বাস চাঁদপুরের দিক থেকে রায়পুরের দিকে যাচ্ছিল। অন্যদিকে, রায়পুর থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাটি চাঁদপুরের দিকে আসছিল। এ সময় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি বলেন, পরে স্থানীয় লোকজন বাসটি আটক করে। তবে বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যান। বিক্ষুব্ধ জনতা বাসের সামনের গ্লাস ভাঙচুর করে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের হাসপাতালেই চিকিৎসা চলছে।’

এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, এ ঘটনায় বাস ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর