,

আগ্রাসী ব্যাটিংয়ে সিরিজ জিততে চায় টাইগাররা

news-image

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে যে ধরনের আগ্রাসী ক্রিকেট খেলেছে বাংলাদেশ, সোমবারও আগ্রাসী ক্রিকেট খেলে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা।

এমনটি জানিয়ে রোববার সিলেটে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের বোলিং কোচ রঙ্গনা হেরাথ বলেন,প্রথম ম্যাচে দলের সবার পারফরম্যান্স ছিল দারুণ। সাকিব-হৃদয় যেভাবে ব্যাট করেছে,পরে মুশফিকুর রহিম একই ভঙ্গিতে খেলেছে। অভিজ্ঞরা যেভাবে ব্যাট করেছে, ওই আগ্রাসী মানসিকতা ছিল দারুণ।

হেরাথ আরও বলেন, আমরা এই আগ্রাসী ব্র্যান্ডের ক্রিকেটই এই মুহূর্তে খেলতে চাই। আমি নিশ্চিত, আগামীকালও আমরা এই ধরনটা ধরে রাখব।

তিনি বলেন, আমরা উইকেটকে কোনো দায় দিতে চাই না। বিশ্বকাপের ভাবনা মাথায় রাখতে হবে আমাদের, আমরা জানি না কোন ধরনের উইকেট সেখানে পাব। যে কোনো ধরনের উইকেটের জন্যই প্রস্তুত থাকতে হবে আমাদের।
তিনি আরও বলেন,স্পিনারদের পারফরম্যান্সে আমি অবশ্যই আনন্দিত ও গর্বিত। এই ধরনের চ্যালেঞ্জই প্রয়োজন হয়, যেখানে স্পিনারদের সহায়তা বেশি নেই, সেখানে কীভাবে আমরা সামাল দিতে পারি, ভালো বল করতে পারি। তারা যেভাবে উইকেট পড়তে পেরেছে এবং মানিয়ে নিয়েছে, আমি তাতে খুশি।

পেসারদের পারফরম্যান্স নিয়ে হেরাথ বলেন, পেসারদের পারফরম্যান্সে আমরা সবাই অনুপ্রাণিত। আমাদের ফাস্ট বোলিং ইউনিট এখন খুব ভালো। ব্যাটিং ইউনিট ও স্পিন উইকেট তো ভালোই, এখন পেস ইউনিটও ভালো। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্যই এটা ভালো।

প্রতিপক্ষ আইরিশ দল নিয়ে হেরাথ বলেন, প্রতিপক্ষ হিসেবে অবশ্যই তারা কোনো পরিকল্পনা নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। তবে আমাদের নিয়ন্ত্রণে যা আছে,তাহলো আমাদের পরিকল্পনা।আমরা সেটিইতেই অটুট থাকব।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট