,

শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ভাই-বোনের

news-image

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাহিমা আক্তার (১৬) ও আবদুর রহমান ফাহিম (৭) নামে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মার্চ) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতা ভুঁইয়া বাড়ির মৃত মো.শাহজাহান ভুঁইয়ার সন্তান। শাহরাস্তি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় মো. মোরশেদ হেলালী ভুঁইয়া জানান, ফাহিম তাদের ঘরের পাশে টিউবওয়েলের সঙ্গে যুক্ত পাম্পের বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। তাকে বাঁচাতে বড় বোন ফাহিমা এগিয়ে গেলে সেও ওই তারে জড়িয়ে যায়। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফাহিম শারীরিক প্রতিবন্ধী ও ফাহিমা বুদ্ধিপ্রতিবন্ধী ছিল। ফাহিমা স্থানীয় মেহের উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণির ছাত্রী। তাদের অপর ভাই আজিজ ফাহাদও (২৩) শারীরিক প্রতিবন্ধী।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর