,

হোয়াইটওয়াশ করায় বোনাস পাচ্ছেন সাকিবরা

news-image

ক্রীড়া প্রতিবেদক : প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের সুযোগ ছিল বাংলাদেশের সামনে। সেটা দারুণভাবে কাজে লাগিয়েছেন সাকিব আল হাসানরা। তিন ম্যাচ সিরিজের সবকটিতে জিতে বিশ্বচ্যাম্পিয়নদের প্রথমবারের মতো হোয়াইটওয়াশের স্বাদ দিল বাংলাদেশ।

দারুণ এ অর্জনে ক্রিকেটারদের জন্য পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপে পুরস্কার দেওয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি জানান, প্রথমবার কোনো দলকে সিরিজ হারালে বা বড় অর্জনে বরাবরই পুরষ্কার দেয় বিসিবি। এবারও সেই ধারাবাহিকতাই রক্ষা করবে তারা।

এ প্রসঙ্গে পাপন বলেছেন, ‘যে কোনো দলের সঙ্গে প্রথমবার কিছু করলে আমরা বোনাস দেই। ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার তাই ওরা এটা পাবে।’

পাপন যোগ করেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন প্লাস হোয়াইটওয়াশ। ওরা একটু বেশি চেয়েছে। যেটা ওরা পেয়ে থাকে এটাই পাবে। তবে এবার পারফরম্যান্স বোনাসটাও আলাদা পাবে। তবে এটা কত হবে এখন বলা মুশকিল, কাল পরশুর মধ্যে জেনে যাবেন।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট