,

পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে: আরএমপি কমিশনার

news-image

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের পর বর্তমানে পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আনিসুর রহমান।

আজ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

আরএমপি কমিশনার বলেন, পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিংবা স্থানীয় কারো পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি।

পুলিশ চাইলে ঘটনা বড় হওয়ার আগে নিয়ন্ত্রণ করতে পারতো কি-না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আকস্মিক ঘটনা। আগে থেকে তো পুলিশের এটি জানার কথা না। সে জন্যই ঘটনা বড় হয়েছে।

প্রসঙ্গত, শনিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটের সামনে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। সংঘর্ষের ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসা নিয়েছেন আড়াই শতাধিক শিক্ষার্থী।

এ জাতীয় আরও খবর

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা