,

এক পরিবর্তন আসতে পারে বাংলাদেশ একাদশে

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে সিরিজেই প্রমাণ হয়েছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম আর শেরে বাংলার পিচের চরিত্র ও গতি প্রকৃতি এক নয়। কাজেই মিরপুরে রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে টাইগারদের টিম কম্বিনেশন আর গেম প্ল্যানেও আসতে পারে পরিবর্তন।

যদি সত্যিই টিম কম্বিনেশনে রদবদল আনা হয়, তাহলে কার জায়গায় কে ঢুকবেন? শনিবার টাইগারদের অনুশীলনে অবশ্য তেমন কোনো পরিষ্কার ধারণা মেলেনি।

তবে শেরে বাংলার আশপাশে একটা গুঞ্জন শোনা যাচ্ছে, যেহেতু মিরপুরের পিচ তুলনামূলক ধীরগতির ও লো বাউন্সের, তাই এখানে বাড়তি স্পিনার খেলানো হতে পারে। সেক্ষেত্রে দুই বাঁহাতি সাকিব আল হাসান ও নাসুম আহমেদের সাথে অফস্পিনার মেহেদি হাসান মিরাজের অন্তর্ভুক্তি ঘটতে পারে।

আসলে কি তাই? মিরাজ কি সত্যিই একাদশে থাকবেন? নাকি চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ও বোলিংয়ের সুযোগ না পাওয়া শামীম পাটোয়ারীই থাকবেন?

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কাছে এ প্রশ্ন রাখা হলে তিনি সরাসরি কোনো উত্তর দেননি। তবে আকার-ইঙ্গিতে যা বলেছেন, তা শুনে মনে হচ্ছে দলে বড় রদবদল নাও হতে পারে। তার মানে শামীম পাটোয়ারী আরও একটি সুযোগ পেতে পারেন।

তাকে রেখে বরং এক পেসার কমিয়ে মিরাজের অন্তর্ভুক্তি ঘটানোর সম্ভাবনা বেশি। যেহেতু হাসান মাহমুদ আগের ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন, তাই তাকে রেখে মোস্তাফিজ-তাসকিনের যে কোনো একজনকে একাদশের বাইরে ঠেলে দেওয়া হতে পারে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট