,

সীতাকুণ্ড : পানিসংকট, ৭ ঘণ্টায়ও নেভেনি তুলার গুদামের আগুন

news-image

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় তুলার গোডাউনে লাগা আগুন এখনো নেভেনি। তবে আগুন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে আছে বলে দাবি করছেন কর্মকর্তারা।

আজ শনিবার সকাল ১০টায় উপজেলার কুমিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের একটি তুলার গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগুন আমাদের নিয়ন্ত্রণে আছে। তবে এখনো পুরোপুরি নেভেনি। তুলার মধ্য আগুন থাকতে পারে। এখনো ধোঁয়া বের হচ্ছে। আমরা কাজ করে যাচ্ছি।’

তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত সম্পর্কেও জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী কালের কণ্ঠকে বলেন, আশপাশে পুকুর বা জলাশয় না থাকায় পানির সংকট আছে। এতে কাজ করতে সমস্যায় পড়তে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। গোডাউনের একটি রুমের মধ্য এখনো আগুন আছে। ওই রুমের দেয়াল ভেঙে আগুন নেভাতে হবে। এ জন্য একটু সময় লাগছে।

এর আগে ৪ মার্চ সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সাতজন নিহত হন। দগ্ধ ও আহত হয়েছেন অন্তত ২৫ জন।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর