,

মতিঝিলে বাসচাপায় ট্রাকচালকের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিলে বাসের ধাক্কায় আব্দুল জলিল (৪৫) নামে এক ট্রাকচালক মারা গেছেন। তিনি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার আব্দুর রশিদের ছেলে। একটি বেসরকারি প্রতিষ্ঠানের ট্রাকচালক ছিলেন আব্দুল জলিল।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জলিলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে জলিলকে মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, রাতে মতিঝিল বিদ্যুৎ অফিসের সামনের রাস্তায় গাড়ি পার্কিং করে চা পান করছিলেন জলিল। তখন সেঁজুতি ট্রাভেলস নামে একটি বাস এসে একটি রিকশাকে ধাক্কা দেয়। পরে জলিলেরর ওপর দিয়ে বাস উঠিয়ে দেয়। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

এসআই জহুরুল ইসলাম জানান, ‘এই ঘটনায় রিকশাচালক ও এক যাত্রী আহত হয়েছেন বলে জানতে পেরেছি। তবে তাঁদের নাম পরিচয় জানা যায়নি। ঘটনার পরপরই সেঁজুতি ট্রাভেলস বাসটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট