,

জিপিএর মান বাড়ানোয় কমেছে মেডিকেল পরীক্ষার্থী: স্বাস্থ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, জিপিএর মান বাড়ানোয় মেডিকেলে ভর্তির পরীক্ষার্থী কমেছে। আগে দুই পরীক্ষা (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক) মিলিয়ে জিপিএ ৮ পেলে আবেদন করা যেত। এবার তা বাড়িয়ে ৯ করা হয়েছে। যে কারণে পরীক্ষার্থীর সংখ্যা কমতে পারে। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে মেডিকেলে ভর্তির পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস–এ ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৪ হাজার। আজ সরকারি ৩৭টি মেডিকেল কলেজে ৪ হাজার ৩৫০ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন ভর্তি–ইচ্ছুক। এ ছাড়া বেসরকারি ৭১টি মেডিকেল কলেজে ভর্তিযোগ্য আসন রয়েছে ৬ হাজার ৭৭২টি। এ বছর ছেলে পরীক্ষার্থী থেকে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। স্বাস্থ্যমন্ত্রী জানান, এ বছর ৫৬ শতাংশ মেয়ে শিক্ষার্থী আবেদন করেছেন তার বিপরীতে ছেলে শিক্ষার্থী ৪৬ শতাংশ।

দেশের সব মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়। রাজধানীর ৫টিসহ দেশের ১৯টি কেন্দ্রে সকাল ১০টায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলে এক ঘণ্টা।

সারা দেশে পরীক্ষা হওয়ার কারণে এবার প্রশ্নপত্রের সঙ্গে ট্র্যাকিং ডিভাইস যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন জাহিদ মালেক। তিনি বলেন, এর ফলে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট