বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জার্মানির গির্জায় বন্দুক হামলা, নিহত ৬

news-image

অনলাইন ডেস্ক : জার্মানির হামবুর্গে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে গ্রোস বোর্স্টেল জেলার ডিলবোজ রোডের একটি গির্জায় এ হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।

দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হতাহতদের সেবার জন্য ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স রয়েছে এবং জার্মান পুলিশ হামলাকারীদের খোঁজ করছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে হামলাকারীও থাকতে পারে।

গির্জার উপরের দিকে একটি গুলির শব্দ শুনতে পান পুলিশ সদস্যরা। এরপর সেখানে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিই হামলাকারী।

এক টুইটার বিবৃতিতে পুলিশ জানায়, হামলার কারণ জানা যায়নি। গুজব না ছড়ানোর জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানায় পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে যে, শহরের উত্তর অ্যালস্টারডর্ফ এলাকায় একটি বড় আকারের অভিযান চলছে।

হামবুর্গের মেয়র পিটার চেনসচার এক টুইট বার্তায় বন্দুক হামলায় হতাহতের ঘটনাকে আকস্মিক উল্লেখ করে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, অপরাধীদের শনাক্তে নিরাপত্তাবাহিনী কাজ করছে।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী