,

চবিতে থাকছে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ

news-image

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন করা যাবে আগামী ২০ মার্চ থেকে। এ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

আজ মঙ্গলবার ভর্তি পরীক্ষা সংক্রান্ত ডিনস কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম হাসান।

এছাড়া সভায় ভর্তি পরীক্ষার আবেদন করার সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ২০ মার্চ দুপুর ১২টা থেকে ৭ এপ্রিল রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ফি গতবারের চেয়ে ১০০ টাকা বাড়িয়ে ৯৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য বিষয়ের সিদ্ধান্ত আগামী ১৩ মার্চ প্রকাশিত হবে।

অধ্যাপক ড. মো. নাসিম হাসান সমকালকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভা আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হবে। অন্যান্য বিষয় এরপর অফিসিয়ালি জানানো হবে।

আজ ভর্তি পরীক্ষা সংক্রান্ত এ সভায় সাত অনুষদের ডিন, উপাচার্য শিরীণ আখতার, উপ-উপাচার্য বেনু কুমার দে উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি এক সভায় ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। আগামী ১৬ মে থেকে ২৫ মে পর্যন্ত এ পরীক্ষা চলবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট। এতে আসন আছে ৪ হাজার ৯২৬টি। গত বছর ভর্তি পরীক্ষা হয়েছে চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটের মাধ্যমে। এগুলো হলো, এ ইউনিট, বি ইউনিট, বি-১ উপ-ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট ও ডি-১ উপ-ইউনিট।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর