,

পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ, ভ্যানচালকের মৃত্যু

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দে বলরামপুর গ্রামে হুরাসাগর নদিতে ঝাঁপ দিয়ে আনিসুর রহমান (৩০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আনিসুর সকাল সাড়ে ৮টায় স্থানীয় এক হোটেলে খাবার খাচ্ছিলেন। সেখানে অপরিচিত কয়েকজন লোকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে তাদের পুলিশ মনে করে নিজের জীবন বাঁচাতে সেখান থেকে দৌঁড়ে নদী পার হওয়ার জন্য নদীতে ঝাঁপ দেয় আনিসুর। নদীতে পর্যাপ্ত কচুড়ি পানা থাকায় সেখানেই তার মৃত্যু হয়।

নিহত আনিসুরের চাচা রফিক মণ্ডল বলেন, গত মাসের ৭ তারিখে আনিসুরের ঘরের পিছনে তার পাড়া প্রতিবেশী ফুপু সালেকার লাশ উদ্ধার করে পুলিশ। সেই লাশ উদ্ধারের ঘটনায় সালেকার ভাই আমির হোসেন, মজিদ, খালেক, কালাম এরা আনিসুরকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। তার ভয়ে প্রায় এক মাস ধরে আনিসুর তার শ্বশুর বাড়ি পালিয়ে থাকেন। আজ হটাৎ করে অচেনা কেউ তার খোঁজ নিতে আসলে তিনি পুলিশ ভেবে দৌঁড় দিয়ে নদীতে ঝাঁপ দেয়।

কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার শহিদুল ইসলাম বলেন, ‘সকাল এগারোটায় স্থানীয়রা স্টেশনে ফোন দিলে আমরা একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় মরদেহ উদ্ধার করি।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান জানান, নদীতে ঝাঁপ দেওয়া আনিসুরকে পুলিশ ধাওয়া দেয়নি। তাছাড়া তার বিরুদ্ধে থানায় ওয়ারেন্ট বা মামলা নেই।

কামারখন্দ সার্কেলের সহকারি পুলিশ সুপার আদনান মুস্তাফিজ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা