,

গোপালগঞ্জে বাসচাপায় শিক্ষকসহ নিহত ৩

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাসচাপায় তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।দোলা পরিবহনের এ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ও বাইসাইকেলকে চাপা দেয়

নিহতরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের মাদ্রাসাশিক্ষক এম এ হাসিব, কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের নবীর শেখ (২২) ও আব্দুর রহিম (২০)। এর মধ্যে হাসিব মোটরসাইকেল চালাচ্ছিলেন, আর নবীর ও রহিম বাইসাইকেলে ছিলেন।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মানবিন্দ্র বিশ্বাস জানান, দুপুরে পোনা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও বাইসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক এম এ হাসিব নিহত হন।

এসআই বলেন, এসময় আহত হন বাইসাইকেলে থাকা নবীর শেখ ও আব্দুর রহিম। পরে ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, দুর্ঘটনার পর মহাসড়কের ওই স্থানে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ ছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হাফিজ জানান, তিনজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট