,

জামাকাপড় খুলেই ধরতে হবে ক্যাচ

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে নিজেদের প্রস্তুত করতে মিরপুর বিসিবি একাডেমি মাঠে অনুশীলন করছে ইংল্যান্ড দল। এই অনুশীলনে অভিনব পদ্ধতি অবলম্বন করেছেন ইংলিশরা।

তাদের আজকের অনুশীলন হঠাৎ কেউ দেখলে যে কেউ ভাববে, এ কী করছেন মার্ক উড। অনুশীলনে ক্যাচ ধরতে গিয়ে ইংলিশ ফাস্ট বোলার যে জামাকাপড়ই খুলে ফেললেন।

আজ মিরপুরের বিসিবি একাডেমি মাঠে ইংল্যান্ড দলের প্রথম দিনের তিন ঘণ্টার অনুশীলন তখন প্রায় শেষ দিকে। মূল মাঠে তখন উড, পেস বোলিংয়ে উডের সঙ্গী রিচ টপলি আর বাঁহাতি ব্যাটার ডেভিড মালান ক্যাচ অনুশীলন করতে এসেছেন। এমন সময় উডের জামাকাপড় খুলে ক্যাচ অনুশীলনের ঘটনা। উডদের প্রতি নির্দেশনা ছিল এমন, বল আকাশে থাকতে মনোযোগ ধরে রেখে সেটা তালুবন্দী করতে হবে। ছুড়ে দেওয়া বল ধরতে উড তড়িঘড়ি করে প্রথমে ক্যাপ, তারপর চশমা খুললেন। এরপর গায়ে থাকা অনুশীলন জার্সিটা খুলে ওপরের শর্টস ঠিকঠাক খুলতে না খুলতেই ক্যাচ ধরতে ঝাঁপিয়ে পড়লেন। ক্যাচটা উড ঠিকঠাকই ধরেছেন, তবে শর্টস পায়ের সঙ্গে জড়িয়ে থাকল।

ক্রিকেটে নতুন নতুন বিষয় আমদানি করায় ইংলিশরা যে অন্য যেকারও চেয়ে এগিয়ে, সেটাই যেন দেখালেন উড। এই নতুন ইংল্যান্ডের যাত্রা শুরু ২০১৫ বিশ্বকাপের পর থেকে। ওই বিশ্বকাপে ভরাডুবির পর ওয়ানডে ক্রিকেটের কী আমূল পরিবর্তনই না ঘটেছে ইংলিশদের হাত ধরে। ৩০০-৩৫০ রান এখন ‘মামুলি’ হয়ে গেছে তাদের সৌজন্যেই। যে মহাপরিকল্পনার সূত্র ধরে ইংল্যান্ড জিতেছে ২০১৯ বিশ্বকাপ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট