,

গণমাধ্যমের জন্য আইন করার সময় এসেছে : আইনমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের গণমাধ্যম এখন একটি পরিপক্ব খাত। তাই এ খাতের জন্য একটি তদারক, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ ও আইন করার সময় এসছে বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ‘ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)’র এক সেমিনারে মন্ত্রী একথা বলেন।

সমালোচনার মুখে পড়া প্রস্তাবিত ‘গণমাধ্যম কর্মী আইন’ নিয়ে সেমিনারে আনিসুল হক বলেন, ‘সাংবাদিকদের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর। গণমাধ্যম কর্মী আইনটি সাংবাদিকদের সুরক্ষার জন্য করা হচ্ছে। আইনটি এখন সংসদীয় কমিটিতে আছে। যেহেতু এ আইনের বেশ কিছু ধারা নিয়ে সাংবাদিক মহল কথা বলছেন, তাই এগুলো নিয়ে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে সাংবাদিক নেতা, মালিক পক্ষ এবং প্রয়োজনে আমি আলোচনা করতে পারি।’

‘সাংবাদিকরা চাইলে তিনি এ আলোচনার উদ্যোগ নিতে পারেন’ জানিয়ে আইনমন্ত্রী আরো বলেন, ‘গণমাধ্যম সেক্টর এখন যথেষ্ট পরিপক্ব সেক্টর। তাই এখানে আইন, রেগুলেটরি বডি (তদারক ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ) করার সময় এসেছে। আমি গণমাধ্যমের স্বাধীনতা সুরক্ষার স্বার্থে আইন করার পক্ষে। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’

মন্ত্রী বলেন, ‘সরকার জনগণের বাক-স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষায় অঙ্গীকারাবদ্ধ। সরকার এমন কোনো আইন করবে না, যেটা সংবিধান পরিপন্থী। ডিজিটাল নিরাপত্তা আইন সংবাদ মাধ্যম বা বাক স্বাধীনতা হরণের জন্য করা হয়নি। সাইবার অপরাধ প্রতিরোধ ও দমন করতে এ আইন করা হয়েছে।’

এ আইনের যে অংশ বা ধারা নিয়ে প্রশ্ন উঠেছে সেসব নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছেন বলে জানান আইনমন্ত্রী।

দেশের ২৩টি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কর্মীদের মৌলিক প্রাপ্যতা ও সুরক্ষা নিয়ে একটি জরিপের ফলাফল তুলে ধরা হয় সেমিনারে। বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরো বক্তব্য দেন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)‘র ভাইস প্রেসিডেন্ট ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, বিজেসির সদস্য সচিব শাকিল আহমেদ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট