,

নাসিরনগরে ৪৮ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়ন ছাত্রকল্যাণ সংসদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় কে.বি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভলাকুট ক্ষেত্রনাত্র বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের শ্রেণি ও শাখা ভিত্তিক মেধা পুরস্কার এবং ২০২২ সালে ভলাকুট ইউনিয়ন থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। ছাত্রকল্যাণ সংসদের সভাপতি মো: আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: রুবেল মিয়া।

বিশেষ অতিথি ছিলেন ভলাকুট কে.বি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কার্ত্তিক চন্দ্র দাস,বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আতাউর রহমান গিলমান,সহকারী প্রধান শিক্ষক সফিকুল ইসলাম,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোশারফ হোসেন তালুকদার,দাতা সদস্য শ্রীজীব বিশ্বাস,স্বাস্থ্য পরিদর্শক রতন ঘোষ।ছাত্রকল্যাণ সংসদের সহ-সভাপতি হাসান মাহমুদ খায়রুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,সংসদের প্রচার সম্পাদক সাগর মিয়া ও ছাত্রকল্যাণ সংসদের নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা সভায় ভলাকুট ক্ষেত্রনাত্র বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে সহকারী জজ শরীফুল ইসলাম,ব্যারিস্টার লাভলী আক্তার,স্থানীয় চেয়ারম্যান মো: রুবেল মিয়া,বীর মুক্তিযোদ্ধা কার্ত্তিক চন্দ্র দাস,ডাক্তার নিকেশ মজুমদার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আতাউর রহমান গিলমানকে সম্মান ক্রেষ্ট প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির