,

ভূমিকম্প : তুরস্ক থেকে দেশে ফিরলো বাংলাদেশি উদ্ধারকারী দল

news-image

নিজস্ব প্রতিবেদক : তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর দেশটিতে হতাহতদের উদ্ধারকাজে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের ৬০ সদস্যের উদ্ধারকারী দল। তুরস্কে উদ্ধারকাজ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশি উদ্ধারকারী দল। উদ্ধারকারী দলের সদস্যদের মধ্যে ছিলেন- সেনাবাহিনীর ২৪ জন, ফায়ার সার্ভিসের ১২ জন, ১০ জন চিকিৎসক ও বিমানবাহিনীর ক্রু ছিলেন ১৪ জন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টায় বিমানবাহিনীর সি-১৩০ বিমানযোগে তেজগাঁও বিমানবন্দরে অবরতণ করে বিশেষ উদ্ধারকারী দল।

রাতে জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।

তিনি বলেন, তুরস্কে ভূমিকম্পের ঘটনায় উদ্ধারকাজে শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশি উদ্ধারকারী দল। তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম।

তুরস্কে উদ্ধারকাজ শেষে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের দেশে ফেরা উপলক্ষে বুধবার (২২ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করা হবে। সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি রাতে ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ অ্যাডভাইজার গ্রুপের (আইএনএসএআরএজি) নীতিমালার আলোকে আরবান সার্চ অ্যান্ড রেসকিউ টিম প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ তুরস্কে গমন করে। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১০ সদস্য বিশিষ্ট সেনাবাহিনীর দুটি মেডিকেল টিম প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামাদিসহ জরুরি চিকিৎসাসেবা দিতে তুরস্কে যায়।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির