,

মেসি পিএসজি ছাড়লেও থাকতে চান নেইমার

news-image

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির সঙ্গে পিএসজি চুক্তি আছে মাত্র চার মাস। চলতি মৌসুম শেষেই প্যারিসের ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হবে আর্জেন্টাইন সুপারস্টারের। ক্লাব কর্তৃপক্ষ মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে চায়। তবে বেতন বাড়াতে চায় না।

বেতন না বাড়ালে মেসি আবার চুক্তি নবায়নে আগ্রহী নন। বিশ্বকাপ জেতায় তার ব্র্যান্ড ভেল্যু বেড়েছে বলে কথা। পিএসজি বোর্ডের সঙ্গে আলোচনার টেবিলে বসেছিলেন লিও’র বাবা হোর্হে মেসি। ওই সভা আলোর মুখ দেখেনি। মৌসুম শেষে তাই সাবেক বার্সা তারকার প্যারিস ছাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

ওদিকে পিএসজি মৌসুম শেষে নেইমারকে বিক্রি করে দেওয়ার কথা ভাবছে। ২০১৭ সালে তাকে ২২২ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছিল প্যারিসিয়ানরা। এখন কেনা দামের এক চতুর্থাংশের কাছাকাছি অর্থাৎ ৬০ মিলিয়ন ইউরোর মতো পেলে নাকি তাকে ছেড়ে দেবে কাতারি অর্থে চলা ক্লাবটি।

তবে নেইমার পিএসজি’তে থাকতে চান। তার সঙ্গে ক্লাবের চুক্তি আছে ২০২৭ সাল পর্যন্ত। ইনজুরি জর্জরিত নেইমার ওই চুক্তি সম্পন্ন করার কথা ভাবছেন। এমনকি তার কাছের বন্ধু মেসি ক্লাব ছেড়ে গেলেও তিনি পিএসজি ছাড়তে চান না। ফরাসি সংবাদ মাধ্যম লা ইকুইপ এমনই দাবি করেছে।

এর আগে সংবাদ মাধ্যম দাবি করেছিল, নেইমারকে কেনার বিষয়ে খোঁজ খবর রাখছে চেলসি। পিএসজি প্রেসিডেন্টের সঙ্গে নাকি চেলসির অন্যতম মালিক টোড বোহলি সাক্ষাতও করেছেন। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করতে পারলে সৌদি মালিকানায় যাওয়া ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড নেইমিকে কেনার লড়াইয়ে নামতে পারে বলে মনে করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির