,

জ্যাকুলিনের হাতে কেন ছেলেদের অন্তর্বাস

news-image

বিনোদন ডেস্ক : আবারও খবরের শিরোনাম হলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। তবে এবার সিনেমা কিংবা প্রতারণা কারণে নয়, শিরোনাম হয়েছেন একেবারেই ভিন্ন কারণে। সম্প্রতি ছেলেদের অন্তর্বাসের বিজ্ঞাপনে দেখা গিয়েছে জ্যাকুলিনকে। আর তা নিয়েই তোলপাড় শুরু হয়েছে চারদিকে। ভারতে এই প্রথম কোনো নারী ছেলেদের অন্তর্বাসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, জ্যাকুলিন নিজেই তার ইনস্টাগ্রামে শেয়ার করলেন সেই বিজ্ঞাপনের ঝলক। ভিডিওটি পোস্ট করে জ্যাকুলিন লিখেছেন, বিজ্ঞাপন দুনিয়ায় এই ছকভাঙা প্রচেষ্টার অংশীদার হতে পেরে খুব উচ্ছ্বসিত।

ভিডিওটি ভাইরাল হওয়া মাত্রই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চর্চা শুরু হয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে, ছেলেদের অন্তর্বাস হাতে নিয়ে ভিন্ন খেয়ালে মত্ত অভিনেত্রী!

এক নেটিজেন লিখেছেন, ‘বিজ্ঞাপনে দারুণ মানিয়েছে জ্যাকুলিনকে।’’ আরেক জন লিখেছেন, ‘এটাই দেখার বাকি ছিল। ছেলেদের অন্তর্বাসের বিজ্ঞাপনে জ্যাকুলিনকে রাখার কি খুব প্রয়োজন ছিল?’ তবে অনেকেই আবার বিজ্ঞাপন সংস্থার এই ভাবনার প্রশংসা করেছেন।

সময় ভালো যাচ্ছে না বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকার প্রতারণা মামলায় অভিযুক্ত তিনি। এ কারণে তার বিদেশযাত্রায় জারি হয়েছে নিষেধাজ্ঞা। বারবার আদালতের দ্বারস্থ হয়েও সমাধান হচ্ছে না। এরই মধ্যে নতুন করে চর্চা শুরু হলো জ্যাকুলিনকে ঘিরে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯