,

বাংলাদেশের হারে ম্লান জ্যোতির অর্জন

news-image

স্পোর্টস ডেস্ক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০৭ রান তুলতে পারেন নিগার সুলতানা জ্যোতিরা। জবাবে ১০ বল হাতে রেখে ২ উইকেটে লক্ষে পৌঁছে যায় অজিরা। আসরে এটি লাল-সবুজ জার্সিধারীদের টানা দ্বিতীয় হার।

এদিন ইতিহাসের পাতায় ঠাঁই করে নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে হাফসেঞ্চুরি করেন তিনি।

মঙ্গলবার পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ’স পার্কে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। অজি বোলারদের সামনে শুরুতেই বিপর্যস্ত হয় বাংলাদেশ। ১১ রানে ২ উইকেট হারায় তারা। সেই বিপর্যয় সামাল দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও এক প্রান্ত আগলে রেখে টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নেন জ্যোতি। ৫০ বলে ৫৭ রান করে তিনি ফিরলে বাংলাদেশ থামে ১০৭ রানে।

এমন সংগ্রহ নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই জমানো কঠিন। অবিশ্বাস্য কিছু ঘটলেই কেবল ম্যাচের ফল হতে পারত অন্যরকম। তেমনটা ঘটতে দেননি অ্যালিসা হিলি ও মেগ ল্যানিং। ওপেনার হিলি ৩৬ বলে ৩৭ রান করেন। দলকে জিতিয়ে অধিনায়ক মেগ ল্যানিং অপরাজিত থাকেন ৪৮ রানে। ৪৯ বল খেলে তিনি মারেন ৪ বাউন্ডারি।

নিজেদের পরের ম্যাচে আগামী শুক্রবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে জ্যোতির দল। কেপটাউনের নিউল্যান্ডসে মাঠে খেলা গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির