,

তুরস্কে অনন্য নজির গড়ল বাংলাদেশি সেনারা

news-image

অনলাইন ডেস্ক : তুরস্কে ভয়াবহ ভূমিকম্পপরবর্তী উদ্ধার কাজে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ উদ্ধারকারী দল অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

তুরস্কের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা গাজিন্তেপ প্রদেশে উদ্ধারকাজ ও চিকিৎসা সুবিধা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ৪৬ সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল গত ৮ ফেব্রুয়ারি তুরস্কে গেছে।

গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ ভূমিকম্প তুরস্কের গাজিন্তেপ প্রদেশেও আঘাত হানে। ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি, স্থাপনা ধ্বংস এবং সংশ্লিষ্ট এলাকাগুলোতে নাগরিক সুবিধাসমূহ ক্ষতিগ্রস্থ হয়ে মানবিক বিপর্যয় দেখা দেয়। ভূমিকম্পপরবর্তী উদ্ধারকাজে সহায়তায় বাংলাদেশ সরকারের এই বিশেষ দল সেখানে পাঠানো হয়।

উদ্ধারকারী দলের সদস্যরা মানবিক সহায়তার অংশ হিসেবে সেখানে তীব্র শীতের মাঝে বৈরী পরিস্থিতিতেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের উদ্ধারকারী দল তুরস্কের আদিয়ামান শহরে ভূমিকম্পে ভেঙে পড়া ভবনের ভেতর থেকে একজনকে জীবিত এবং ১৫ জনের মরদেহ উদ্ধার করেছে। এ ছাড়াও ভূমিকম্পে বিধ্বস্ত ৬টি ভবনের ধ্বংসস্তূপ অপসারণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ১২০ কার্টন খাবার এবং ৭২টি তাঁবু বিতরণ করে।

ভূমিকম্পদুর্গত স্থানীয় লোকজনের মাঝে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর মেডিক্যাল টিমটি দুটি ভাগে বিভক্ত হয়ে একটি স্থায়ী মেডিক্যাল সেন্টার এবং উদ্ধার অভিযান স্থানে ফার্স্ট এইড টিম হিসেবে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করছে। স্থায়ী মেডিক্যাল সেন্টারটি মূলত ভূমিকম্পের ফলে আঘাতপ্রাপ্ত ও মানসিক ট্রমায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিয়ে থাকে। মেডিক্যাল টিমটি এ পর্যন্ত ১০৪ জনকে চিকিৎসাসেবা প্রদান ও তাদের মাঝে ৩২ কার্টন ওষুধ বিতরণ করে।

উদ্ধারকারীরা প্রাণের সন্ধানে এখনও কঠোর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। পাশাপাশি আটকে পড়াদের উদ্ধার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ আচরণ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট