,

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বেলজিয়ামের রানি

news-image

কক্সবাজার প্রতিনিধি : বেলজিয়ামের রানি মাথিল্ডে তিন দিনের সফরের ২য় দিনে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রানি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প অভিমুখে যাত্রা করেন।

দুপুর ১২টার দিকে ক্যাম্পে পৌঁছান রানি। প্রথমে তিন নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত একটি শিক্ষাকেন্দ্র পরিদর্শন করছেন। এছাড়াও ক্যাম্পে বর্জ্য ব্যবস্থাপনাসহ নানা কার্যক্রম পরিদর্শন ও বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন রানি মাথিল্ডে।

বেলজিয়ামের রানির সঙ্গে রয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল।

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসা বেলজিয়ামের কোনো রানির এই সফরে মানবিক সহায়তা বিশেষ গুরুত্ব পাচ্ছে। তারই অংশ হিসেবে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির পরিদর্শনে এসেছেন তিনি। যেখানে অবস্থান করছে দশ লাখেরও বেশি রোহিঙ্গা।

সফরসূচি অনুযায়ী রানি ৪নং এক্সেটেনশন ক্যাম্প ও ৫নং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং জাতিসংঘের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর