,

ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২২০০, তুরস্কে সব স্কুল বন্ধ ঘোষণা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ২২শ ছাড়িয়েছে। এর মধ্যে কেবল তুরস্কেই মারা গেছেন প্রায় দেড় হাজার মানুষ। আর সিরিয়ায় নিহতের সংখ্যা ৭৮৩ জন। দুই দেশে আহত হয়েছেন আরও প্রায় ১০ হাজার মানুষ। তবে উদ্ধারকাজ শেষ না হওয়ায় উভয় দেশে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সোমবারের (৬ ফেব্রুয়ারি) ভয়াবহ ধ্বংসযজ্ঞের কারণে তুরস্কে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল বন্ধ ঘোষণা করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

তুর্কি দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সবশেষ তথ্যমতে, দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৪৯৮ জনে পৌঁছেছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সব এলাকাতেই উদ্ধারকারী দল পৌঁছে গেছে।

ভূমিকম্পে তুরস্কে ২ হাজার ৮৩০টি ভবন ধসে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির