,

রাজধানীতে তীব্র যানজট, পথে পথে ভোগান্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন সড়কে আজ সোমবার সকাল থেকে তীব্র যানজট। বিশেষ করে ফার্মগেট ও নিউমার্কেপমুখী সড়কে যানজট বেশি। যানজটের কারণে চরম ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী।

স্বাভাবিক সময়ে মোটরসাইকেলে রাজধানীর মোহাম্মদপুর থেকে ফার্মগেট যেতে ১৫-২০ মিনিটের মতো সময় লাগে। কিন্তু আজ সোমবার সকাল ৯টার দিকে এই পথ যেতে পৌনে এক ঘণ্টার মতো সময় লাগার কথা জানালেন এক ভুক্তভোগী। রাজধানীর অন্যান্য অংশের অবস্থাও একই রকম বলে কয়েকজন ভুক্তভোগী জানান। অবশ্য মোটরসাইকেল আরোহীদের চেয়ে বাসের যাত্রীদের ভোগান্তি বেশি হচ্ছে।

আজ সকালে খামারবাড়ি থেকে থেকে ফার্মগেট হয়ে কারওয়ানবাজার পর্যন্ত পুরো সড়কে যানবাহনের ব্যাপক চাপ দেখা যায়। যানবাহনগুলো থেমে থেমে চলছিল।

এ ছাড়া খামারবাড়ি থেকে মিরপুরের দিকে যেতে সড়কেও তীব্র যানজট দেখা গেছে। এই রাস্তা দিয়ে মিরপুর ১০ নম্বর যাচ্ছিলেন বেসরকারি চাকরিজীবী তরিকুল ইসলাম। তিনি জানান, জরুরি কাজে মিরপুরে যাচ্ছিলেন তিনি। কিন্তু পুরো ভাড়া দিয়েও তীব্র যানজটের কারণে তিনি বাস থেকে নেমে হেঁটে রওনা দিয়েছেন। সামনে ফাঁকা রাস্তা পেলে আবার বাসে উঠবেন।

বিজয় স্বরণির মোড়ে ট্রাফিক পুলিশ সদস্য রেজাউল ইসলাম জানান, অন্য দিনের তুলনায় আজ সড়কে যানবাহনের চাপ বেশি। সকাল থেকে যানজটের কারণে এসব যানবাহন ধীরগতিতে চলাচল করছে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির