,

সানি লিওনের অনুষ্ঠানের কাছে ভয়াবহ বিস্ফোরণ

news-image

অনলাইন ডেস্ক : আজ রোববার মণিপুরের ইম্ফলে একটি ফ্যাশন শোতে উপস্থিত থাকার কথা সানি লিওনের। সেই অনুষ্ঠানের মাত্র একদিন আগে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইম্ফল। এই ফ্যাশন শো যেখানে অনুষ্ঠিত হওয়ার কথা সেই অঞ্চলের কাছেই এই বিস্ফোরণ ঘটেছে আজ শনিবার। যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তানের টাইমসের প্রতিবেদনে বলা হয়, এই বিস্ফোরণের ঘটনাটি হাত্তা কাংজেইবুং এলাকায় ঘটেছে। এটি ইম্ফলে অবস্থিত। যদিও কীভাবে এই বিস্ফোরণ ঘটলো তা এখনো জানা যায়নি। কোনো এক্সপ্লোসিভ ডিভাইস রাখা ছিল নাকি গ্রেনেড থেকে এমন ঘটনা ঘটল সেটা এখনো জানা যায়নি। আগামীকাল সানি লিওনের যাওয়ার কথা যে স্থানে তার ঠিক ১০০ মিটার দূরে এই বিস্ফোরণ ঘটেছে।

কোটেশন গ্যাং নামক একটি ছবির শ্যুটিংয়ে বর্তমানে ব্যস্ত আছেন সানি লিওন। এই ছবির শ্যুটিং করতে গিয়েই কিছুদিন আগে চোট পেয়েছিলেন অভিনেত্রী। সেটারই ভিডিও বানিয়ে নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করেন তিনি।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির