,

একের পর এক রেকর্ড গড়ছে ‘পাঠান ‘, ১০ দিনে আয় ৯৬০ কোটি টাকা

news-image

অনলাইন ডেস্ক : মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল শাহরুখ খান অভিনীত বলিউড সিনেমা ‘পাঠান’। সিনেমাটির গান নিয়ে সমালোচনা কম হয়নি। ভারতজুড়ে অনেকে আবার সিনেমাটি বন্ধের দাবিও জানান। তবে সব সমালোচনা এড়িয়ে মুক্তি পায় ‘পাঠান’। আর মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড করছে ব্লকবাস্টার সিনেমাটি।

উইওন নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মুক্তির নয় দিনে সাতশো কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে ‘পাঠান’। বক্স অফিসে দশ দিনে পৃথিবীজুড়ে ছবির ব্যবসা ৭২৯ কোটি রুপি। যা বাংলাদেশি টাকায় ৯৬০ কোটি ৫০ লাখ টাকারও বেশি।

যশরাজ ফিল্মসের স্পাই ফিল্মের যুদ্ধে সর্বকালের সেরা শাহরুখের কামব্যাক ছবি। এর আগে সলমন খানের ‘এক থা টাইগার’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’- এর মোট ৩১৮.১৯ কোটি রুপি ও ৫৫৯.৮৬ কোটি রুপি আয় করেছিল। হৃতিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত ‘ওয়ার’ সিনেমার আয় ৪৭৭ কোটি রুপি। আগামী সপ্তাহেই আটশো কোটির ক্লাবে ঢুকে যাবে ‘পাঠান’। এমনটাই ধারণা চলচ্চিত্র বিশেষজ্ঞদের।

শাহরুখ খান ছাড়াও ‘পাঠান ‘ সিনেমায় অভিনয় করেছেন দীপিকা পুড়ুকোন, জন আব্রাহামসহ অনেকে। ছবিটিতে বলিউড ভাইজান সালমান খানকেও দেখা গেছে বিশেষ ভূমিকায়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯