,

আগুন নিয়ন্ত্রণে মোংলা ইপিজেডের

news-image

বাগেরহাট প্রতিনিধি : মোংলা ইপিজেডের ভিআইপি লাগেজ ফ্যাক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে। রাত ১০টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নেভাতে সময় লাগবে রাত ১২টা পর্যন্ত বলে জানিয়েছেন ভিআইপি কর্তৃপক্ষ।

মঙ্গলবার রাত ১০টায় ভিআইপি লাগেজ ফ্যাক্টরির কর্মকর্তা মো. মিজান বলেন, এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে। পুরোপুরি নেভাতে এখনও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

তিনি বলেন, এ আগুন নেভাতে রাত ১২টা পর্যন্ত সময় লাগতে পারে। এই মুহূর্তে আগুন ছড়ানোর কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

আগুনে ভিআইপি লাগেজ ফ্যাক্টরির প্রায় ৩শ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন ভিআইপি ফ্যাক্টরি ও ইপিজেড কর্তৃপক্ষ।

তারপরও আগুন নিভে গেলে ফ্লোরটিতে সার্চ করা হবে বলেও জানান তিনি। এদিকে এ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি করেছে ইপিজেড কর্তৃপক্ষ।

তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট কিংবা ওই ফ্লোরে গ্যাস দিয়ে কাটার ওয়েল্ডিংয়ের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক বলেন, আগুন পুরোপুরি না নিভলেও এখন নিয়ন্ত্রণে রয়েছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট এখনও কাজ করছেন। এছাড়া এ অগ্নিকাণ্ডে কেউই হতাহত হননি বলেও নিশ্চিত করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা