,

পেশোয়ারে মসজিদে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫৯

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইন মসজিদে সোমবার এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ জনে। এ বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ১৫৭ জন।

সোমবার রাতে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।

পেশোয়ারের লেডি রিডিং হসপিটালের মুখপাত্র মোহাম্মদ আসিম হতাহতের সংখ্যা বৃদ্ধির এ তথ্য নিশ্চিত করে বলেছেন, হাসপাতালে চিকিৎসাধীন অনেকের অবস্থা আরও গুরুতর।

পেশোয়ারের পুলিশ কমিশনার রিয়াজ মেহসুদ বলেন, আহতদের চিকিৎসার জন্য পেশোয়ার শহরের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

সোমবার জোহরের নামাজের সময় বিস্ফোরণ ঘটে। এতে মসজিদটির একটি অংশ ভেঙে পড়ে এবং সামনের কাতারে যারা ছিলেন, তাদের অনেকে এর নিচে পড়েন।

বিস্ফোরণের পর মসজিদের ভেতরের ২০০-২৫০ মুসল্লি ধারণক্ষমতাসম্পন্ন মূল অংশটির সামনের দিকের ছাদ ভেঙে পড়ে বলে জানান পেশোয়ারের পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইজাজ খান।

ওই ছাদের নিচে এখন পর্যন্ত কিছু পুলিশ সদস্যের মরদেহ আটকা পড়ে আছে বলেও জানান তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানসহ অনেকে এ ঘটনার নিন্দা জানিয়েছেন। প্রধানমন্ত্রী শাহবাজ তার দলের নেতাকর্মীদের আহতদের জন্য রক্ত দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯