,

রাজধানীতে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে ছিল প্রকৌশলী

news-image

ঢামেক প্রতিনিধি : রাজধানীর মিরপুরের অসুস্থ অবস্থায় মশিউর রহমান শোভন (৪৬) নামে এক প্রকৌশলীকের রাস্তা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাকে দারুসসালাম থানার টেকনিক্যালে এলাকা থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার দুপুর ১টায় ময়নাতদন্তের জন্য মৃতদেহটি সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৃতের বড় বোন রাহেলা খাতুন বলেন, তার ভাই প্রকৌশলী ছিলেন। তিনি একটি বাইং হাউজের ব্যাবসার সঙ্গে জরিত ছিল। তার হার্ডের সমস্যাও ছিল। চিকিৎসাও করানো হচ্ছিল। গতকাল রোববার সে অসুস্থ হয়ে তিনি রাস্তায় পড়ে ছিল। পরে পুলিশের সহযোগিতায় হাসপাতালে যায় স্থানীয়রা। সেখানে তার মৃত্যু হয়।

মর্গ সূত্রে জানানো হয়েছে, আজ বিকেলে মশিউর রহমান শোভনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তিনি এলকোহল পয়জনিংয়ে মারা গেছেন। প্রকৃতপক্ষে তিনি কি কারণে মারা গেছেন তা নিশ্চিত হওয়ার জন্য ক্যামিক্যাল পরিক্ষার প্রয়োজনীয় সেম্পল ও ব্লাড সংগ্রহ করে পরিক্ষায় পাঠানো হয়েছে। এসব রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

তবে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করেছেন, মদ্যপানে তার মৃত্যু হতে পারে। এ ছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে। বিকালে ময়নাতদন্তের পর স্বজনরা মরদেহ নিয়ে যান।

ধানমন্ডির শংকর জাফরাবাদ এলাকায় পরিবার নিয়ে থাকতেন মশিউর রহমান শোভন। তার গ্রামের বাড়ি নরসিংদীতে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট