,

ইরানের সামরিক স্থাপনায় হামলা

news-image

অনলাইন ডেস্ক : ইরানের সামরিক এক স্থাপনা ড্রোন হামলার শিকার হয়েছে। ইরানের সংবাদ সংস্থাগুলো বলছে, এতে বিকট বিস্ফোরণ ও আলোর ঝলকানি দেখা গেছে। গোলাবারুদের কারখানায় এই হামলা হয়। খবর গার্ডিয়ানের।

তবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের সামরিক স্থাপনায় যে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তা একটি ‘অসফল’ ড্রোন হামলার কারণে হয়েছে।

তবে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, কয়েক ঘণ্টার ব্যবধানে ইরানের বিভিন্ন স্থাপনা হামলার শিকার হয়েছে। গার্ডিয়ান বলছে, তারা এসব রিপোর্টের সত্যতা যাচাই করতে পারেনি।

এ ছাড়া ইরানের সংবাদসংস্থা ইরনা বলছে, উত্তরাঞ্চলীয় শহর তাবরিজে এক তেল পরিশোধনাগারে আগুন লেগেছে। এতে একজন আহত হয়েছে। তবে এটি ইসফাহানের সামরিক স্থাপনায় হামলার সঙ্গে সম্পৃক্ত কি না তা জানা যায়নি।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, “বিমান প্রতিরক্ষা ব্যবস্থাপনা একটি ড্রোনে আঘাত হানে, অপর দুটি প্রতিরক্ষা ফাঁদে আটকা পড়ে ও বিস্ফোরিত হয়। সৌভাগ্যবশত, এই অসফল হামলায় কারও প্রাণহানি হয়নি এবং এটি ওয়ার্কশপের ছাদের সামান্য ক্ষতি করেছে।”

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির