,

শাহরুখকে নিয়ে ২০ বছর আগের মন্তব্যে আলোচনায় নেহা

news-image

অনলাইন ডেস্ক : চার বছর পর ‘পাঠান’ সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে বলিউড কিং শাহরুখ খানের। সিনেমাটি দেখে উল্লাসে মেতেছেন অভিনেত্রী নেহা ধুপিয়া।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ২০ বছর আগে নেহা ধুপিয়া মন্তব্য করেছিলেন, ‘হয় যৌনতা বিক্রি হয়, না হলে শাহরুখ খান।’ পাঠান ছবির চমকপ্রদ সাফল্যের পর ২০ বছর আগের সেই মন্তব্য আবার প্রকাশ্যে আসে। পাঠান অল্প কিছুদিনের মধ্যেই ৪০০ কোটির গণ্ডি ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সময় গতকাল শনিবার এক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘প্রায় দুই দশক আগে নেহা ধুপিয়া মন্তব্য করেছিলেন, “শুধু যৌনতা অথবা শাহরুখ খান বিক্রি হয়।” আজকের দিনেও সেই কথা কতখানি সত্যি?’

উত্তরে নেহা লেখেন, ‘২০ বছর পেরিয়েও এ কথা সত্যি। এটা কোনো অভিনেতার ক্যারিয়ার নয়, রাজার রাজত্ব।’ এই মন্তব্যে শাহরুখকে ট্যাগ দিয়ে ‘কিং খান’ হ্যাশট্যাগ জুড়ে দেন তিনি।

২০০৪ সালে এক সাক্ষাৎকারে অভিনেত্রী নেহাকে ‘জুলি’ সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। সেখানে তিনি ‘সেক্স সিম্বল’ তকমা নিয়ে একেবারেই ভাবেন না বলে জানান।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯