,

পাকিস্তানে নৌকাডুবিতে ১১ শিশুর মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানে কোহাতের তান্দা বাধে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ শিশুর প্রাণহানি হয়েছে। আজ রোববার পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কোহাতের ডেপুটি কমিশনার ফুরকান আশরাফ এই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই নৌকাতে ৩০ জন দর্শনার্থী ছিলেন। এদের মধ্যে বেশিরভাগই ছিল শিশু।

উদ্ধারকর্মীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের বেশিরভাগই শিশু। ডিসি আশরাফ বলেন, পেশোয়ার থেকে ডুবুরিদের একটি দল ডাকা হয় যারা এক থেকে দুই ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়।

তিনি আরও বলেন, পানিতে ডুবে যাওয়া ১৬ শিশুর মধ্যে ১১ জন মারা গেছে। আশরাফ আরও জানান, পাকিস্তানের সেনাবাহিনীর উদ্ধারকর্মীদের দলও ঘটনাস্থলে পৌঁছেছে। তারা উদ্ধার অভিযান চালাচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯