,

তারাও তারকা

news-image

শিমুল আহমেদ
অভিনয়, গান কিংবা শোবিজের কাজের সঙ্গে যুক্ত না থেকেও রীতিমত তারকা বনে গেছে তারা। আর খুব বেশি দিনের কথাও না। অল্প ক’দিনেই জনপ্রিয়তার তকমা লেগেছে তাদের গায়ে। বলছিলাম, এই সময়ের সুপারস্টার শাকিব খান, অপু বিশ্বাস, বুবলী, পরী মণি আর সিয়াম আহমেদের সন্তানের কথা।

মা-বাবা জনপ্রিয় তারকা হওয়ার সুবাদে রীতিমতো তারাও এখন তারকা। এর মধ্যে শাকিব-অপুর ছেলে আব্রাম খান জয় এবং শাকিব-বুবলীর ছেলে শেহজাদ খান বীরের নামে ফেসবুক পেজও আছে। যেখানে তাদের অনুসারীর সংখ্যাও নেহাত কম না।

তবে সিয়াম আর পরীর ছেলের ফেসবুক পেজ না থাকলেও তাদের জনপ্রিয়তা চোখে পড়ার মতো। মা-বাবার ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে কোনো একটি ছবি বা ভিডিও শেয়ার করা হলে সেখানে অনুসারীদের ভালোবাসায় সিক্ত ক্ষুদে এই তারকারা।

জোরাইজ আহমেদ জায়ানের বাবা অভিনেতা সিয়াম আহমেদ। এক বছর পূর্ণ হতে এখনো প্রায় ৩ মাস বাকি আছে। যদিও সিয়াম তার সন্তানের ছবি খুব একটা প্রকাশ করেন না। তারপরও যে ক’টি ছবি পাওয়া যায় সেগুলোর মন্তব্যের ঘর থাকে ভালোবাসায় ভরপুর।

অন্যদিন শরিফুল রাজ-পরী মণির সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। বয়স এখন প্রায় ৬ মাস। যেকোনো অনুষ্ঠানে মায়ের সঙ্গে নিজেও তারকা হয়ে উপস্থিত হয় রাজ্য। আর সবাই তাকে ভালোবেসে কোলে তুলে নেওয়ার হিড়িক পড়ে যায়।

পরীর ভাষ্য, ‘সবাই আমাদের ভালোবাসে বলেই আমার সন্তানের প্রতিও তাদের ভালোবাসা। এই ভালোবাসার প্রতি আমরা আজীবন কৃতজ্ঞ।’

একই সুরে কথা বললেন বুবলী। শাকিব-বুবলীর সন্তান শেহজাদ খান বীরের বয়স প্রায় ২ বছর হতে চলছে। বুবলী ভাষ্য, ‘বীরকে সবাই খুব ভালোবাসে। পরিবারের পাশাপাশি আমার ভক্ত-দর্শকদের নয়নমণি ও। ওর নানা মুহূর্তের ছবিগুলো আমি ওর ফেসবুকে শেয়ার করি। যে ছবিগুলোতে সবাই ওর প্রতি ভালোবাসা প্রকাশ করে। সবার ভালোবাসা নিয়েই বীর বড় হচ্ছে। সবাই ওর জন্য দোয়া করবেন।’

শাকিব-অপুর ছেলে জয়ের বয়স এখন ৬ বছর ৩ মাস। তবে এরই মধ্যে সকলের মধ্যমণি জয়। স্কুলের শিক্ষক আর বন্ধুদের মাঝেও ওর কদর অনেক বেশি। জয়ও সবার মন জয় করেছে বলে জানান অপু।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির