সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নীলের সঙ্গে বিচ্ছেদ: এবার মুখ খুললেন তৃণা

news-image

বিনোদন ডেস্ক : টলিপাড়ার জনপ্রিয় জুটি নীল-তৃণা । যারা গত বছরের ফেব্রুয়ারি মাসে সাত পাকে বাঁধা পড়েছেন। সম্প্রতি একসঙ্গে পথচলার দুই বছর পার করতে চলেছেন ওপার বাংলার ছোট পর্দার তারকা দম্পতি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। আগামী ৪ ফেব্রুয়ারি তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। আর এর আগেই নীল-তৃণার বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন থেকে জানা যায়, বিচ্ছেদের ইস্যুটি আগেই হেসে উড়িয়ে দিয়েছেন নীল। এবার বিচ্ছেদ ইস্যুতে মুখ খুললেন তৃণা।

তিনি বলেন, ‘আজকাল জীবনটা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছে। ফেসবুক-ইনস্টাগ্রামে হাসিমুখে পোজ দিয়ে ছবি দিলেই বোঝা যাবে সম্পর্ক আছে, নয়তো গণ্ডগোল হয়েছে! সোশ্যাল মিডিয়ার বাইরেও যে জীবন আছে, মানুষ সেটা ভুলতে বসেছে। আগে এসব নিয়ে ভাবতাম। এখন আর পাত্তা দেই না। শুধু বলতে চাই, আমি আর নীল ভালো আছি।’

উল্লেখ্য, অভিনয় ক্যারিয়ার শুরুর আগে থেকেই প্রেমের সম্পর্কে ছিলেন নীল-তৃণা। নানান বাধা-বিপত্তি পেরিয়ে ২০২১ সালের ফেব্রুয়ারিতে জাঁকজমক আয়োজনে দুজনের ১০ বছরের প্রেম বিয়ের পিঁড়িতে গড়ায়।

 

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস