,

মন্ত্রীর বুকে পুলিশের গুলি, অবস্থা আশঙ্কাজনক

news-image

অনলাইন ডেস্ক : ভারতের ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস গুলিবিদ্ধ হয়েছেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আজ রোববার ব্রজরাজনগরে গান্ধী চকের কাছে দেশটির এক সহকারী পুলিশ-পরিদর্শক স্বাস্থ্যমন্ত্রীকে গুলি করেন। স্বাস্থ্যমন্ত্রীর বুকে গুলি লেগেছে এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নবকিশোর এক অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সেইসময় ওই পুলিশ কর্মকর্তা দুই রাউন্ড গুলি ছোড়ে।

ব্রজরাজনগর মহকুমা পুলিশ অফিসার গুপ্তেশ্বর ভোই সাংবাদিকদের বলেন, পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোপাল দাস মন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালান। এতে মন্ত্রী আহত হয়েছেন এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তবে স্বাস্থ্যমন্ত্রীকে কেন ওই পুলিশের কর্মকর্তা গুলি করলেন তা এখন পর্যন্ত জানা যায়নি। এই ঘটনার তদন্ত চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯