,

কোক স্টুডিওতে ‘সাদা সাদা কালা কালা’র গায়ক

news-image

বিনোদন প্রতিবেদক : ‘হাওয়া’ সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি সারাদেশে তুমুল জনপ্রিয়তা পায়। গানটি রীতিমত ভাইরালও হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এই গানের সুবাদে সবার কাছে গায়ক হিসেবে পরিচিতি পান এরফান মৃধা শিবলু। আর আড়ালে থাকা গানের গীতিকার ও সুরকার হাশিম মাহমুদ সম্পর্কেও জানতে পারে দেশের মানুষজন।

‘সাদা সাদা কালা কালা’ গানের গায়ক শিবলু এবার অংশ নিচ্ছেন কোক স্টুডিও বাংলার নতুন সিজনে। জানা গেছে, ‘সাদা সাদা কালা কালা’ গানের মূল শিল্পী হাশিম মাহমুদের লেখা ও সুর করা আরও একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। যা থাকবে কোক স্টুডিও’র নতুন সিজনে।

তবে এ বিষয়ে এখনই কিছু বলতে নারাজ শিবলু। তার ভাষ্য, ‘আমি বিষয়টি নিয়ে এই মুহূর্তে কোনো কথা বলতে পারছি না। তবে সামনে আমার নতুন একাধিক গান আসছে।’

বর্তমানে অভিনয়ের পাশাপাশি গান নিয়েও ব্যস্ত আছেন এরফান মৃধা শিবলু। অংশ নিচ্ছেন বিভিন্ন স্টেজ শোতেও।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯