,

পাকিস্তানের মন্ত্রী হলেন ওয়াহাব রিয়াজ

news-image

অনলাইন ডেস্ক : মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার ওয়াহাব রিয়াজ। তাকে পাঞ্জাব তত্বাবধায়ক সরকারের ক্রীড়া মন্ত্রী করা হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইগার্সের হয়ে খেলছেন তিনি।

পাকিস্তানের ‘দ্যা নিউজ ইন্টারন্যাশনাল’ এর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মহসীন নাকভির অধীনে ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াহাব।

৩৭ বছর বয়সী ওয়াহব দেশের হয়ে সব সংস্করণ মিলিয়ে ১৫৬ ম্যাচ খেলে ২৩৭ উইকেট নিয়েছেন। তিনি ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য।

চলমান বিপিএলে দারুণ খেলছেন এই পেসার। দুবার চার উইকেটসহ নিয়েছেন ১২ উইকেট। দেশের হয়ে তিনি সবশেষ ২০২০ সালের ডিসেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির