,

দুর্দশায় পাকিস্তান, মুদ্রার রেকর্ড পতন

news-image

অনলাইন ডেস্ক : নজিরবিহীন অর্থনৈতিক সংকটে রয়েছে পাকিস্তান। মুদ্রাস্ফীতির জেরে মুখ থুবড়ে পড়েছে দেশটির অর্থনীতি। এ অবস্থার মধ্যে এবার ইসলামাবাদে রেকর্ড পতন হলো পাকিস্তানি মুদ্রার। দেশটির সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, ডলার প্রতি পাকিস্তানি মুদ্রায় মান ২৫৫-এ পৌঁছেছে।

খবরে বলা হয়েছে, সংকট কাটিয়ে উঠতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দ্বারস্থ হয়েছে পাকিস্তান। দেশটি এই সংস্থা থেকে ৬ বিলিয়ন মার্কিন ডলার ঋণ পেতে মরিয়া। আর তাই আইএমএফের কথাতেই বুধবার থেকে বিনিময় হারে সরকারি নিয়ন্ত্রণ তুলে নিতে শুরু করেছে পাকিস্তান। আর তার ফলেই নামতে শুরু করে দেশটির মুদ্রার মান।

এদিকে চরম মুদ্রাস্ফীতিতে দেশটির নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশ ছোঁয়া। রান্নার গ্যাস থেকে শুরু করে ভোজ্য তেলের দামে সাধারণ মানুষের বেহাল দশা।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে পাম তেল, সয়াবিনের তেল ও সানফ্লাওয়ার তেলের জোগানে ঘাটনি দেখা দিয়েছে। মিলছে না রান্নার তেলও। ব্যবসায়ীদের কাছে মজুত তেলভাণ্ডারেও টান পড়বে শিগগিরই।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯