,

গুজবের বিষেয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে বললেন কাদের

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। এতে বেশ ক্ষুব্ধ হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় বিষয়টি তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও গুজব ছড়ানো হয়। এসব বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে, জবাব দিতে হবে।

নেতাকর্মীদের পড়াশোনার তাগিদ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খবর দেখবেন, পত্রিকা পড়বেন, আপনারা পড়াশোনা করবেন। কারণ কি পরিমাণ যে গুজবের অপপ্রচার হচ্ছে। এর বিরুদ্ধে সবার সর্তক থাকতে হবে।

পরে বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা গণতন্ত্রের চর্চা করি, বিএনপি করে না। দেশে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চাকারী একটি মাত্র দল আওয়ামী লীগ। বিএনপি গণতন্ত্রের পথে কখনো চলে না। বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ত্যাগী, দুঃসময়ে যারা ছিল তাদেরকে দিয়ে কমিটি করতে হবে। নিজের লোক, আত্মীয়স্বজন দিয়ে কমিটি করা চলবে না। পকেট কমিটিতে পদ দেওয়ার পরে, পদ না থাকলে সালামও দেবে না, মুখের দিকে চেয়ে নেতা বানাবেন না। এসময় তিনি কমিটিগুলো করে ফেলার জন্য অনুরোধ করেন স্থানীয় নেতাদের।

সভায় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির