,

হিলি স্থলবন্দরে দুদিন আমদানি-রপ্তানি বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার ভারতের প্রজাতন্ত্র দিবস ও আগামীকাল শুক্রবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটির কারণে হিলি স্থলবন্দরে দুইদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এই সময়ে পাসপোর্টধারী যাত্রীরা চলাচল করতে পারবে।

হিলি বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আজ বৃহস্পতিবার ভারতের প্রজাতন্ত্র দিবস ও আগামীকাল শুক্রবার বাংলাদেশের সাপ্তাহিক ছুটির কারণে হিলি বন্দরে আমদানি-রপ্তানি দুদিন বন্ধ থাকবে। শনিবার সকাল থেকে বন্দরের কার্যকম স্বাভাবিক থাকবে।

এ বিষয়ে হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে স্বাভাবিক রয়েছে পাসপোর্টযাত্রী যাতায়াত।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির