,

৬৫ বছরের পরও পাওয়া যাবে ১০ বছরমেয়াদি পাসপোর্ট

news-image

কূটনৈতিক প্রতিবেদক : ই-পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে ৬৫ বছরের বেশি বয়সীদের ৫ বছর মেয়াদের বাধা কেটে গেছে। এখন থেকে ৬৫ বছরের বেশি যেকোনো বাংলাদেশি নাগরিক ৫ ও ১০ বছরমেয়াদি পাসপোর্ট গ্রহণ করতে পারবেন। গত ২৩ জানুয়ারি এ সংক্রান্ত পরিপত্র জারি হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান ওই পরিপত্রে সই করেছেন। এতে বলা হয়েছে- বাংলাদেশের অভ্যন্তরে এবং বিদেশে বসবাসরত ১৮ বছর ও এর বেশি বয়সী সব বাংলাদেশি নাগরিকের অনুকূলে ৫/১০ (পাঁচ/দশ) বছরমেয়াদি ই-পাসপোর্ট ইস্যু করা যাবে। এর জন্য পূর্বনির্ধারিত ফি ও অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

২০১৯ সালের ১২ ডিসেম্বর এক পরিপত্রের মাধ্যমে ৬৫ বছরের বেশি বয়সীদের ৫ বছরমেয়াদি ই-পাসপোর্ট দেয়ার সিদ্ধান্ত হয়। নতুন পরিপত্রে ওই সিদ্ধান্ত বাতিলের কথা বলা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির