,

বিআইডব্লিউটিএর অনুমোদন ছাড়া সেতু নির্মাণ করা যাবে না

news-image

নিজস্ব প্রতিবেদক : বিআইডব্লিউটিএর অনুমোদন ছাড়া কোনো সেতু নির্মাণ করা যাবে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ। এ ক্ষেত্রে ডিসিদের কার্যকরী ভূমিকা রাখারও নির্দেশ দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের নদীগুলোতে বিভিন্ন ধরনের জাহাজ চলাচল করে। এ ক্ষেত্রে কোন নদীতে কোন জাহাজ চলাচল করবে, সেটা মাথায় রেখেই সেতুগুলো নির্মাণ করতে হবে। সেটির ক্লিয়ারেন্স দেয় বিআইডব্লিউটিএ। এ ক্ষেত্রে তাদের অনুমোদন ছাড়া রোডস, এলজিইডি, সেতু বিভাগ কেউই যেন কোনো ব্রিজ নির্মাণ করতে না পারে, সে বিষয়ে জেলা প্রশাসকদের তদারকি করতে বলেছি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আজকের সম্মেলনে আমরা জেলা প্রশাসকদের আরেকটি নির্দেশনা দিয়েছি। প্রমোদতরী গঙ্গা বিলাস ভারত থেকে ১৩ জানুয়ারি যাত্রা করছে। ভারত থেকে বাংলাদেশ হয়ে আবার ভারতে যাবে। ফেব্রুয়ারির ৪ তারিখে মোংলায় আমরা স্বাগত জানাব। জেলা প্রশাসকদের স্বাগত জানাতে বলেছি।’

প্রমোদতরী বাংলাদেশের নদীতে এলে পরিবেশের কোনো ক্ষতি হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, পরিবেশবাদীরা সবসময়ই ভালো কাজগুলোতে বিরোধিতা করেন। রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণেও তারা বিরোধিতা করেছেন। আমরা মোংলায় যে গভীরতা তৈরি করছি, এতে করে সাড়ে ৯ মিটার ড্রাফটের জাহাজ আমাদের বন্দরে ভিড়বে, এই চক্রটিই বিরোধিতা করেছে। এই চক্রটি কখনোই দেশের উন্নয়নের কথা বলে না।’

গত ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসকদের (ডিসি) তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯