,

বাবুগঞ্জে দুই নারীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়: পুলিশ

news-image

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জে দুই নারীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। আজ সকালে উপজেলার ভুতেরদিয়া গ্রামে কেদারপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য দেলোয়ার হোসেনের বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এ সময় অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয় দেলোয়ার হোসেনের স্ত্রী মিনারা বেগমকে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃতরা হলেন- দেলোয়ার হোসেনের মা লালমুন নেছা (৯৫) ও পুত্রবধূ রিপা আক্তার (২৩)।

স্বজন ও স্থানীয়রা বলছে, চুরি করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তাদের কিছু খাওয়ানো হয়েছে। অপরদিকে পুলিশ বলছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিষয়টি ভিন্ন খাতে নিতে চুরির মতো একটি ঘটনার রূপ দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। যদিও এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করা যায়নি।

বাবুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) অলিউল ইসলাম বলেন, ‘গত বুধবার রাত দেড়টা থেকে দুইটার মধ্যে আমরা ঘটনাস্থলে যাই। কেদারপুর ইউপি থেকে দেড়শ গজ দূরে ঘটনাস্থল। আমরা গিয়ে ঘটনাস্থলে কাউকে পাইনি। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পর লালমুন নেছা ও রিপা আক্তারকে মৃত ঘোষণা করা হয়। মিনারা বেগম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

স্থানীয়দের বরাতে তিনি জানান, বুধবার রাত ১১টা থেকে সাড়ে ১১টার দিকে প্রতিবেশী এক নারী টয়লেটে যেতে ঘর থেকে বের হন। তখন তিনি বাড়ির মধ্যে অজ্ঞাত এক ব্যক্তিকে দেখতে পেয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ওই নারী ঘরের ভেতর থেকে টর্চলাইট আনতে যান। ফিরে এসে ওই ব্যক্তিকে আর না পেয়ে নিজেদের গোয়ালঘরের দিকে যান। সেখানে গরুসহ সবকিছু ঠিকভাবে দেখতে পান।

পরে ঘরে ঢোকার সময় সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেনের ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ডাকাডাকি করেন। কিন্তু ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না আসায় তিনি ভয়ে চিৎকার দেন। এ সময় আশপাশের বাড়ির লোকজন সেখানে জড়ো হন। পরে স্থানীয়রা ঘরের ভেতর গিয়ে তিন নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং পুলিশে খবর দেয়।

স্থানীয় গ্রাম পুলিশের দফাদার মো. হানিফ জানান, ‘এই ঘটনা পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সকাল থেকে বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় লোকজন ভিড় করছে।’

তিনি বলেন, ‘রাতে বাড়িতে দেলোয়ার হোসেনের স্ত্রী, মা ও ছেলের বউ ছাড়া কেউ ছিলেন না। কেউ সন্দেহ করছে চুরির জন্য খাবারের সঙ্গে কিছু মিশিয়ে তাদের অচেতন করা হয়েছিল। আর সেই বিষক্রিয়ায় দুজনের মৃত্যু হয়েছে, বাকি একজন অচেতন হয়ে গুরুতর অসুস্থ হয়। তবে আলামত দেখে হত্যাকাণ্ডের জন্যই এ ঘটনা সংঘঠিত হয়েছে বলে সন্দেহ করছেন অনেকে।’

দফাদার মো. হানিফ বলেন, ‘ঘরের এক পাশে একটি ছোট আকারের সিঁদ কাটা হয়েছে, তবে সেটি দিয়ে কোনো মানুষের চলাচল সম্ভব নয়। আর পরিবারের লোকজনের কাছ থেকে যেটুকু জেনেছি তাতে কিছু স্বর্ণালংকারসহ অল্প কিছু মালামাল খোয়া গেছে। এক্ষেত্রে চুরি হলে আরও অনেক মালামালই তো খোয়া যেত।’

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হয়েছে। বিষয়টি ভিন্ন খাতে রূপ দিতে চুরির ঘটনা সাজানো হয়েছে। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির