,

সব শিল্পাঞ্চলে ৫জি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের সব শিল্পাঞ্চলে ফাইভজি সেবা নিশ্চিত করা হবে।’ আজ বৃহস্পতিবার ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘প্রযুক্তিকে হাতিয়ার করে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় সরকার। এ জন্য দেশের সব শিল্পাঞ্চলে ফাইভজি সেবা নিশ্চিত করা হবে।’

শেখ হাসিনা বলেন, ‘দেশে ডিজিটালাইজেশনের একটা বিপ্লব ঘটে গেছে। তরুণ প্রজন্মের মধ্যে এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন রচিত হচ্ছে। দ্বিতীয় সাবমেরিন কেবল ২০২৪ সালের মধ্যেই স্থাপিত হলে তখন ইন্টারনেট ক্যাপাসিটি বেড়ে ১৩ হাজার ২শ‘ জিবিপিএসে উন্নীত হবে।’

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আয়োজিত অনুষ্ঠানে এই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন সরকারপ্রধান। এবার মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ডিজিটাল বাংলাদেশের সংযুক্তির মহাসড়ক।’

জানা গেছে, মেলায় ৫২টি প‌্যাভিলিয়নে বিভিন্ন ডিজিটাল প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের পণ‌্য প্রদর্শন করবে। এর মধ‌্যে রয়েছে প্যারেন্টাল কন্ট্রোল, ট্রিপল প্লে (এক ক্যাবলে ল্যান্ডফোনের লাইন, ইন্টারনেট ও ডিশ সংযোগ), মোবাইল অ্যাপস, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ও ডিজিটাল প্রযুক্তি ইত্যাদি। এ ছাড়া প্রযুক্তি প্রতিষ্ঠান জেডটিই ও হুয়াওয়ে তাদের উদ্ভাবিত পণ্য প্রদর্শন করবে। পাশাপাশি দেশি সফটওয়্যার কোম্পানিগুলো হাজির হবে তাদের তৈরি সফটওয়্যার ও সেবা নিয়ে। টেলিকম অপারেটরগুলো তাদের ভয়েস, ইন্টারনেট ও মূল্য সংযোজিত সেবা (ভ্যাস) দেখাবে।

মেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রয়েছে পৃথক কর্নার। এর মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরা হবে। এ ছাড়া ৮টি সেমিনারের মাধ্যমে সরকারের মন্ত্রী এবং অভিজ্ঞ ব্যক্তিরা বর্তমানের প্রযুক্তি ও আগামী দিনে প্রযুক্তির গন্তব্য নিয়ে কথা বলবেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির