,

জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে নির্দেশ ডিসিদের

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের (ডিসি)। আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের প্রথম দিনে এ নির্দেশনা হয়েছে। ডিসিদের সঙ্গে অধিবেশনের পর এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এ বছর সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বিদ্যুৎ ও জ্বালানি বিষয় নিয়ে। তাই জেলা এবং উপজেলা পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে ডিসিদের।

নসরুল হামিদ বলেন, সামনে সেচ মৌসুমে যাতে কৃষিকাজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যায় সে ব্যাপারে কাজ করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি দপ্তরের কাছে বিদ্যুতের যেসব পাওনা আছে সেগুলো দ্রুত আদায়ের জন্য তাগাদা দেওয়া হয়েছে ডিসিদের। এছাড়া প্রত্যেকটি সরকারি ভবন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌর বিদ্যুৎ স্থাপনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির